০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৪

আমি দুই লাখের এমপি হতে চেয়েছিলাম, আল্লাহ কোটি মানুষের এমপি বানিয়ে দিলেন

ডা. মাহমুদা মিতু  © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য না হয়েও সাধারণ মানুষের ভালোবাসা ও দোয়াকে জীবনের শ্রেষ্ঠ অর্জন হিসেবে উল্লেখ করেছেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

স্ট্যাটাসে ডা. মাহমুদা মিতু লেখেন, আসন ছাড়ার বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনার সময় তার বাবা-মা তাকে স্পষ্টভাবে বলেন—এমপি হওয়াই জীবনের একমাত্র লক্ষ্য নয়। তার বাবা বলেন, দীর্ঘদিন ধরে আসন গোছানো ফয়জুলকে কষ্ট দিয়ে নির্বাচনে যাওয়ার প্রয়োজন নেই। অন্যদিকে তার মা বলেন, নাহিদ যা বলে তাই শুনতে এবং তাকে কষ্ট না দিতে।

আরও পড়ুন: হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?

মিতু লেখেন, ‘আমার আসনে ২ লাখ ৩০ হাজার ভোটার ছিল। আমি এমপি হলে দুই লাখ ৩০ হাজার মানুষের এমপি হতাম; কিন্তু আল্লাহ আমাকে কোটি মানুষের এমপি বানিয়ে দিলেন। জনতার এমপি বানিয়ে দিলেন। আল্লাহ যা করেন; সব কিছুই আমাদের ভালোর জন্যই। 

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষ আমাকে এতো ভালোবাসা দিচ্ছে বিশেষ করে আপুরা, বয়স্ক মানুষেরা মাথায় হাত দিয়ে মন থেকে দোয়া দিচ্ছে, এটা আমাকে আবেগী করেছে। আমি এই মানুষগুলোর কাছে কৃতজ্ঞ। এই দোয়াই আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। আল্লাহ যেন আমাক এই মানুষগুলোর কন্ঠস্বর হিসেবে কবুল করে। আল্লাহুমা বারিক লাহা।’