০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬

কর্মীর ওপর হামলায় ফুলবাড়ীয়ায় স্বতন্ত্র প্রার্থীর জরুরি সংবাদ সম্মেলন

ফুলবাড়ীয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অধ্যাপক মো. জসিম উদ্দিন  © টিডিসি

ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. জসিম উদ্দিন (ঘোড়া) প্রতীকের প্রার্থীর কর্মী আশিকুল ইসলামের ওপর হামলা করা হয়েছে বলে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ফুলবাড়ীয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অধ্যাপক মো. জসিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. কামরুল হাসান মিলনের কর্মীরা বালিয়ান ইউনিয়নের মোহাম্মদ নগর বাজারে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ও উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আশিকুল ইসলামের ওপর দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে তাকে বেধরক মারপিট করে। তার মাথায় রক্তাক্ত জখম ও একটি দাঁত ভেঙ্গে ফেলেছে।  

শুক্রবার দুপুরে নির্বাচনী প্রচার করার সময় আশিকুলের ওপর হামলা করেন। পরে মো. জসিম উদ্দিনের কর্মীরা গিয়ে তাকে গুরুতর আহতবস্থয় উদ্ধার করে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় ফুলবাড়ীয়া থানায় অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী সমকর্থরা এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

এ ঘটনার পর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. ফজলুল হক শামীম স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোহাম্মদ নগরের ঘটনায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর কোনো সম্পৃক্ততা নেই। ১১-দলীয় জোট সমর্থীত প্রার্থী অধ্যক্ষ মোহা. কামরুল হাসান মিলনকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার করা হচ্ছে। ব্যক্তিগত দ্বন্দ্বে উক্ত ঘটনাটি সংগঠিত হয়েছে।

ফুুলবাড়ীয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, মোহাম্মদ নগর বাজারের  ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।