০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩২

বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন বাধ্যতামূলক করবে জামায়াত

প্রতীকী ছবি  © সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন বাধ্যতামূলক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানী শেরাটন হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহারে এ ঘোষণা দেওয়া হয়।

ইশতেহারে বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব, ক্ষমতায়ন ও কার্যকর ছাত্র-সংসদ: উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির পরিবর্তে ছাত্র-সংসদভিত্তিক ছাত্র-রাজনীতির প্রচলন করা হবে। নিয়মিতভাবে ও স্বচ্ছতার সঙ্গে ছাত্র-সংসদ নির্বাচনের আয়োজন করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য বাধ্যতামূলক করা হবে।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনিয়ন্ত্রিত প্রসার সংকোচন ও মানের পুনর্মূল্যায়ন উচ্চশিক্ষা সংস্কারে একটি পৃথক কমিশন গঠন করা হবে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, উন্মুক্ত, প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিকীকরণ করা হবে। আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে বিভিন্ন দেশে শিক্ষার্থী ও ভিজিটিং প্রফেসর এক্সচেঞ্জ প্রোগ্রাম অন্তর্ভুক্ত করা হবে (সকল সরকারি বেসরকারি ইউনিভার্সিটিতে)।

শিক্ষার্থীদের নাগরিক দক্ষতা (সিটিজেনশিপ স্কিল) বৃদ্ধির জন্য পাঠ্যসূচিতে নৈতিক ও সামাজিক শিক্ষা অন্তর্ভুক্ত করা, প্রজেক্ট-ভিত্তিক ও কমিউনিটি,  হাতের নাগালে, কম খরচে, উন্নত মানের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।