০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১১
দু-চারজন চাঁদাবাজকে ভয় পাবার কোনো সময় নেই: সারজিস
পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গত দেড় বছরে একটা দলের কিছু নেতাকর্মী শান্তি ও ইনসাফের বিরুদ্ধে গিয়ে অপকর্মগুলো করেছে। আমরা জুলাই অভ্যুত্থানে লড়াই করা সংগ্রামী জনতা। আমরা কি এরকম দু-চারজন চাঁদাবাজকে ভয় পাব? ভয় পাবার কোনো সময় নেই।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যে নেতারা গত দেড় বছরে মানুষের সাথে জুলুম ও মামলা-বাণিজ্য করেছে, তারা আমাদের নেতা হতে পারে না। যারা ক্ষমতায় না আসতেই মানুষের ওপর জুলুম করে যাচ্ছে, তারা ক্ষমতায় আসলে মানুষকে মানুষ মনে করবে না। আগামীতে এ সকল মানুষকে বয়কট করার আহ্বান জানান তিনি।