০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকা-১৩ আসনের এক প্রার্থী

ড. শাহরিয়ার ইফতেখার  © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকা-১৩ আসনের প্রার্থী ড. শাহরিয়ার ইফতেখার। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ সংসদীয় আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে এ সিদ্ধান্ত জানান তিনি। 

শাহরিয়ার কবির বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে হারিকেন প্রতীকে প্রার্থী হয়েছিলেন। আইনের শাসন, ন্যায়বিচার, গণতন্ত্র প্রয়োজনের কথা বলে গণভোটে হ্যাঁ ভোট দেয়ার জন্য ভোটারদের আহ্বান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

এদিকে এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি থেকে নির্বাচন করছেন ববি হাজ্জাজ। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে রিক্সা প্রতীকে লড়বেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।