নেতানিয়াহুর সঙ্গে তারেক রহমানের করমর্দনের ছবিটি ভুয়া
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর করমর্দনের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ছবিটি ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। প্রতিষ্ঠানটির দাবি, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
দ্য ডিসেন্ট জানায়, তারেক রহমানের সঙ্গে নেতানিয়াহুর সাক্ষাতের ছবি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি। ছবিটি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে।
ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ লিখেছেন, ‘উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী না? Wait.... Cameraman ফোকাস করো উনি ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু না? ওটা কি অভিনন্দন জানানো হচ্ছে? কিসের? ভিডিওটি আনছি ইউটিউবে। সকাল অবধি অপেক্ষা করুন। বড় ব্যাপার!’