২২ মার্চ ২০২৬, ১৯:৫৫
নেপালে সেরা খেলোয়াড় বাংলাদেশের ফাবিহা
নেপালে অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। শেষ দিনে আরও দুটি স্বর্ণ জিতে মোট ৪টি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ নিয়ে জুনিয়র ক্যাটাগরিতে রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে দলটি।
শেষ দিনে +৭০ কেজি ওজনে ফাবিহা বুশরা এবং পুরুষদের -৭৩ কেজিতে শাহিন আহমেদ স্বর্ণ জেতেন। এর আগে দ্বিতীয় দিনে আজিজা আলেয়া লিয়ন ও উসাচিং মারমা বিজয় স্বর্ণ এবং রেমি হাসি ব্রোঞ্জ জিতেছিলেন।
চমৎকার পারফরম্যান্সের জন্য ফাবিহা বুশরা টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সেমিফাইনাল ও ফাইনাল দ্রুত জিতে নজর কাড়েন তিনি।
এই প্রতিযোগিতায় নেপাল, বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জুডোকা অংশ নেন। বাংলাদেশের ছয়জন খেলোয়াড়ই বিকেএসপির প্রতিনিধি ছিলেন। দলের ম্যানেজার ছিলেন ড. লুৎফর রহমান, কোচ মো. আবু বকর সিদ্দিক এবং অফিসিয়াল আল-আমিন।