এসএসসি পাসেই চাকরি এভারকেয়ার হাসপাতালে, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এভারকেয়ার হাসপাতাল ঢাকা। বেসরকারি এ হাসপাতাল ‘কুক/সহকারী কুক’ পদে কর্মী নিয়োগে ২২ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের সিভি, এনআইডি ও সার্টিফিকেটের ফটোকপি আগামী ১২ নভেম্বর তারিখের মধ্যে এভারকেয়ার হাসপাতাল ঢাকার মেইন গেট এ কর্মরত সিকিউরিটি গার্ডের নিকট জমা দিতে হবে।
প্রতিষ্ঠানের নাম: এভারকেয়ার হাসপাতাল ঢাকা;
পদের নাম: কুক/সহকারী কুক;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ল্যাবএইড হাসপাতাল নিয়োগ দেবে মেডিকেল টেকনোলজিস্ট, আবেদন ১৯ নভেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ডিউটিরত অবস্থায় খাবার, লভ্যাংশ বোনাস, চিকিৎসা সুবিধা, উৎসব বোনাস, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম ২২ বছর হবে;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: হাসপাতালে;
আরও পড়ুন: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*এসএসসি পাস হতে হবে;
*বাংলা ও চাইনিজ খাবার প্রস্তুতিতে দক্ষ হতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১২ নভেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম