০৭ অক্টোবর ২০২৬, ১৫:৪৩

মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৪৩ সেলস এক্সিকিউটিভ, পদায়ন ১৩ জেলায়

সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ’ পদে ১৩ জেলায় ৪৩ কর্মী নিয়োগে ৬ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড;

পদের নাম: সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ;

পদসংখ্যা: ৪৩টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস বছরে ২টি, মোটরসাইকেল ভাতা, সেলস ইনসেনটিভ, বকেয়া আদায়ের ওপর কমিশন, টিএ/ডিএ বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;  

প্রার্থীর বয়সসীমা: ২২ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, নেত্রকোনা, নোয়াখালী, শেরপুর, সিলেট; 

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে; 

আরও পড়ুন: এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫ জেলায়

আবেদনের যোগ্যতা—

*ডিপ্লোমা/স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*মোটরসাইকেল থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ নভেম্বর  ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম