অভিজ্ঞতা ছাড়াই চাকরি পপুলার ফার্মাসিউটিক্যালসে, সরাসরি মৌখিক পরীক্ষা ৫ থেকে ৭ অক্টোবর
পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হরমোন বিজনেস ইউনিটে ‘মেডিকেল ইনফরমেশন অফিসার’ পদে কর্মী নিয়োগে ২ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কেন্দ্রে নির্ধারিত সময়ে দরকারি কাগজপত্রসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি;
পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুবিধা প্রাপ্য হবে;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৩ বছর হতে হবে;
কর্মক্ষেত্র: দেশের যেকোনো স্থানে;
আরও পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*এসএসসি/এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে;
*ইংরেজি ও বাংলায় কমিউনিকেশনে দক্ষতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;
মৌখিক পরীক্ষার তারিখ, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—
সূত্র: প্রথম আলো, ২ অক্টোবর, পৃষ্ঠা ১২