০৩ অক্টোবর ২০২৬, ২১:৪৯

১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত

সিনিয়র স্টাফ নার্স নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল পিএলসিতে  © সংগৃহীত

বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি নার্সিং সার্ভিস বিভাগে ১৫ ‘সিনিয়র স্টাফ নার্স’ নিয়োগে ২৪ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল পিএলসি;

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স;

বিভাগ: নার্সিং সার্ভিস;

পদসংখ্যা: ১৫টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

আরও পড়ুন: ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, লভ্যাংশ বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, স্বাস্থ্য সুবিধা, অর্জিত ছুটি নগদায়ন, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে;

কর্মস্থল: শ্যামলী, ঢাকা;

কর্মক্ষেত্র: অফিসে;

আরও পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ অক্টোবর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম