০২ অক্টোবর ২০২৬, ১৪:০৬

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলে ফাইন্যান্স ম্যানেজার পদে জনবল নিয়োগ

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল  © টিডিসি সম্পাদিত

আন্তর্জাতিক মানবিক সংস্থা নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলে (এনআরসি) ফাইন্যান্স ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ঢাকায় কর্মস্থল এই পদে নিয়োগপ্রাপ্তকে আর্থিক নীতি, বাজেট, আর্থিক ব্যবস্থাপনা, আর্থিক নিয়ন্ত্রণ ও রিপোর্টিংয়ের দায়িত্ব পালন করতে হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি)

পদের নাম: ফাইন্যান্স ম্যানেজার  

পদসংখ্যা: উল্লেখ নেই  

কর্মস্থল: ঢাকা  

চাকরির ধরন: ফুলটাইম  

চুক্তির মেয়াদ: ১২ মাস  

গ্রেড: এনআরসির ন্যাশনাল স্যালারি স্কেলের গ্রেড ৯  

বেতন ও সুবিধা: প্রতিযোগিতামূলক বেতন ও অন্যান্য সুবিধা  

ভ্রমণ: কাজের প্রয়োজনে প্রায় ২০ শতাংশ ভ্রমণ করতে হবে  

আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৫ মিনিট  

শিক্ষাগত যোগ্যতা: চাকরির বিজ্ঞপ্তিতে ডিগ্রি লেভেল হিসেবে **মাস্টার্স ডিগ্রি** উল্লেখ করা হয়েছে।

অভিজ্ঞতা ও দক্ষতা: প্রার্থীকে মানবিক সহায়তা বা পুনরুদ্ধার কার্যক্রমের ক্ষেত্রে সিনিয়র পর্যায়ের আর্থিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার সফটওয়্যার ও আধুনিক অ্যাকাউন্টিং সিস্টেম ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

বাংলাদেশের আর্থিক পরিচালন ব্যবস্থা সম্পর্কে ধারণা এবং ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষতা থাকতে হবে।

আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য: শুধু বাংলাদেশে আইনগতভাবে কাজ করার যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এ পদে এনআরসি ওয়ার্ক পারমিট বা ভিসা স্পনসর করবে না।

আবেদনকারীর পাসপোর্ট অনুযায়ী পূর্ণ নাম দিয়ে প্রোফাইল তৈরি করতে হবে। আবেদনপত্রে অভিজ্ঞতা, চাকরির ইতিহাস ও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। সর্বশেষ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে।

আবেদন ও জীবনবৃত্তান্ত ইংরেজি ভাষায় জমা দিতে হবে। ন্যূনতম যোগ্যতা ও অভিজ্ঞতা পূরণ না করলে আবেদন সাধারণত বিবেচনা করা হবে না। শুধু সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।

ই-মেইল: eurasia.recruitment@nrc.no

বিস্তারিত জানতে এখানে দেখুন।