এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৭ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটি সেলস (ইডিপি), আকিজ বশির গ্লাস বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে ৭ কর্মী নিয়োগে ২৩ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৩ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ;
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ;
প্রস্তুতিকে শাণিত করতে পড়ুন বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক
বিভাগ: সেলস (ইডিপি), আকিজ বশির গ্লাস;
পদসংখ্যা: ৭টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, টিএ বিল, মোবাইল বিল, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫ জেলায়
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম