সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে চাকরি, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি কম্পেনসেশন, এইচআর অ্যানালাইটিকস অ্যান্ড অপারেশনস বিভাগে ‘সিনিয়র স্পেশালিস্ট’ পদে কর্মী নিয়োগে ২৪ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সিঙ্গার বাংলাদেশ লিমিটেড;
বিভাগের নাম: কম্পেনসেশন, এইচআর অ্যানালাইটিকস অ্যান্ড অপারেশনস;
পদের নাম: সিনিয়র স্পেশালিস্ট;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ৩০-৪০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: গুলশান-২, ঢাকা;
আরও পড়ুন: এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*এমবিএ অথবা এমএসসি/এমএসএস ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম