১৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:১০

৩০ অ্যাসিস্ট্যান্ট শেফ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

শেফ/অ্যাসিস্ট্যান্ট শেফ নিয়োগে আবেদন চলছে প্রাণ গ্রুপে  © টিডিসি সম্পাদিত

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘শেফ/অ্যাসিস্ট্যান্ট শেফ’ পদে ৩০ কর্মী নিয়োগে ৫ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৫ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ;

পদের নাম: শেফ/অ্যাসিস্ট্যান্ট শেফ;

পদসংখ্যা: ৩০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৩০ শোরুম ম্যানেজার, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আরও পড়ুন: র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি পাস হতে হবে;

*রেস্তোরাঁর মেনু ও মানদণ্ড অনুযায়ী খাবার প্রস্তুত, খাবারের মজুত বা স্টক পর্যবেক্ষণে দক্ষ হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম