জনবল নিয়োগ দেবে পাঠাও, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান পাঠাও। প্রতিষ্ঠানটি পাঠাও কুরিয়ার বিভাগে ‘ডেলিভারি এজেন্ট’ পদে কর্মী নিয়োগে ১২ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পাঠাও;
বিভাগের নাম: পাঠাও কুরিয়ার;
পদের নাম: ডেলিভারি এজেন্ট;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম ১৮ বছর হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
আরও পড়ুন: টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২ অক্টোবর পর্যন্ত
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা: এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম