১২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩০

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

ট্রেইনি অফিসার নিয়োগে আবেদন চলছে কাজী ফার্মস লিমিটেডে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষিবিষয়ক শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড। প্রতিষ্ঠানটি ক্যাশ অ্যান্ড ইনভেন্টরি বিভাগে ‘ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগে ১০ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কাজী ফার্মস লিমিটেড;

বিভাগের নাম: ক্যাশ অ্যান্ড ইনভেন্টরি;

পদের নাম: ট্রেইনি অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৫ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আরও পড়ুন: ইনচার্জ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*অ্যাকাউন্টিং/ফিন্যান্স/ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম