সিম্ফনি মোবাইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ৪ জেলায়, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল)। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ’ পদে ৪ জেলায় ৪ কর্মী নিয়োগে ৭ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৭ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল);
পদের নাম: এক্সিকিউটিভ;
পদসংখ্যা: ৪টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২ দিন, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস বছরে ২টি, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম ২৫ বছর হতে হবে;
কর্মস্থল: চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিলেট;
কর্মক্ষেত্র: অফিসে;
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*পণ্যের কার্যকারিতা পর্যবেক্ষণ, স্মার্টফোনের সামগ্রিক বিষয়ে দক্ষতা থাকতে হবে;
*মার্কেটিং উপকরণ সরবরাহে অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: মার্কেটিং সুপারভাইজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম