ডিপো ইনচার্জ নিয়োগ দেবে আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস, আবেদন ১২ সেপ্টেম্বর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘ডিপো ইনচার্জ/সিনিয়র ডিপো ইনচার্জ’ পদে কর্মী নিয়োগে ৩১ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩১ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেড;
পদের নাম: ডিপো ইনচার্জ/সিনিয়র ডিপো ইনচার্জ;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ইবনে সিনা নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: ঢাকা, খুলনা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: অ্যারিসটোফার্মা লিমিটেডে চাকরি, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*অ্যাকাউন্টিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*মাইক্রোসফট অফিস, ইন্টারনেট ও ই-মেইল, ইআরপি সফটওয়্যারে দক্ষ হতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: মোংলা ইপিজেড মেডিকেল সেন্টারে চিকিৎসক-নার্স নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম