২৯ আগস্ট ২০২৬, ১৭:০৮

ইবনে সিনা নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত

এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসিতে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটি সাপ্লাই চেইন বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ২৭ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি;

পদের নাম: এক্সিকিউটিভ;

বিভাগ: সাপ্লাই চেইন;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: অপসোনিন ফার্মা লিমিটেডে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৫ সেপ্টেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুযোগ: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লভ্যাংশ বোনাস, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৫ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, আবেদন ৫ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে স্নাতকোত্তর অথবা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে পিজিডি ডিগ্রি থাকতে হবে; 

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

*অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে লাজ ফার্মা, আবেদন ৫ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম