ওয়ালটন প্লাজা নিয়োগ দেবে ২০০ ডেপুটি ম্যানেজার, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন প্লাজা। প্রতিষ্ঠানটি শোরুম বিভাগে ‘ডেপুটি ম্যানেজার’ পদে ২০০ কর্মী নিয়োগে ২৫ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৫ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন প্লাজা;
পদের নাম: ডেপুটি ম্যানেজার;
বিভাগে: শোরুম;
পদসংখ্যা: ২০০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: মার্কেটিং সুপারভাইজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২৪ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
*বিবিএ/বিএসসি ডিগ্রি থাকতে হবে;
*শোরুমের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: আউটলেট ইনচার্জ নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম