১৮ আগস্ট ২০২৬, ২১:৩৯

৬ জেলায় অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

অফিসার/এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে কাজী ফার্মস গ্রুপে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি চিকস অ্যান্ড ফিড সেলস বিভাগে ‘অফিসার/এক্সিকিউটিভ’ পদে ৬ জেলায় কর্মী নিয়োগে ১২ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ২৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কাজী ফার্মস গ্রুপ;

বিভাগের নাম: চিকস অ্যান্ড ফিড সেলস;

পদের নাম: অফিসার/এক্সিকিউটিভ;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: জোনাল ম্যানেজার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ৭০, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: গ্র্যাচুইটি, লভ্যাংশ বোনাস, ভ্রমণ ভাতা ও দৈনিক ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, চিকিৎসা ভাতা, হ্যান্ডসেট ভাতা, মোবাইল বিল, উৎসব বোনাস, বিবাহ ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৬–৩৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, নরসিংদী;

কর্মক্ষেত্র: অফিসে;

আরও পড়ুন: ডেইলি শপিং বিভাগে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম