১৭ আগস্ট ২০২৬, ১৪:৫৫

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত

এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চরছে ভিভো বাংলাদেশে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিভো বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ১৬ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ভিভো বাংলাদেশ;

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ;

পদসংখ্যা: ১টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৩০,০০০-৩৫,০০০ টাকা;

আরও পড়ুন: আউটলেট ইনচার্জ নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২২-৩৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আরও পড়ুন: মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*বিবিএ ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম