এক্সিকিউটিভ নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল)। প্রতিষ্ঠানটি প্রোডাক্ট ইউজার এক্সপেরিয়েন্স বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ২ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ২০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল);
পদের নাম: এক্সিকিউটিভ;
বিভাগ: প্রোডাক্ট ইউজার এক্সপেরিয়েন্স;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: জেন্টল পার্ক নিয়োগ দেবে ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার, আবেদন ১১ সেপ্টেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে;
*মোবাইল ইন্ডাস্ট্রিতে কাজের দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আরও পড়ুন: ডেইলি শপিং বিভাগে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম