১৫ আগস্ট ২০২৬, ১৮:১৩

এইচএসসি পাসেই নিটল-নিলয় গ্রুপ নিয়োগ দেবে ৪ জেলায়, আবেদন ১১ সেপ্টেম্বর পর্যন্ত

সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগে আবেদন চলছে নিটল-নিলয় গ্রুপে  © টিডিসি সম্পাদিত

নিটল-নিলয় গ্রুপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিমেন্ট সেলস বিভাগে ‘সেলস রিপ্রেজেন্টেটিভ’ পদে ৪ জেলায় ৪ কর্মী নিয়োগে ১২ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নিটল-নিলয় গ্রুপ;

পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ;

বিভাগ: সিমেন্ট সেলস;

পদসংখ্যা: ৪টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ১২,০০০-১৩,০০০ টাকা;

আরও পড়ুন: করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্টেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ভ্রমণ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, টিএ বিল, মোবাইল বিল, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, মাদারীপুর;

আরও পড়ুন: মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি পাস হতে হবে;

*হোয়াইট সিমেন্ট, মোজাইক স্টোন চিপস ও অন্যান্য নির্মাণসামগ্রী সম্পর্কে ধারণা থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৫০, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম