১২ আগস্ট ২০২৬, ১৬:৪৮

এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ডেইরি, আবেদন ২১ আগস্ট পর্যন্ত

এক্সিকিউটিভ নিয়োাগে আবেদন চলছে আকিজ ডেইরি লিমিটেডে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ ডেইরি লিমিটেড। প্রতিষ্ঠানটি কোয়ালিটি কন্ট্রোল বিভাগে ‌‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ১২ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ২১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: আকিজ ডেইরি লিমিটেড;

পদের নাম: এক্সিকিউটিভ;

বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি কোকোলা ফুড লিমিটেডে, পদ ১৬৩, আবেদন ২০ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ভ্রমণ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, এলএফএ সুবিধা, উৎসব বোনাস বছরে ২টি, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধ; 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: যশোর;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: ট্রেইনি জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কেমিস্ট্রি ও ডেইরি সায়েন্সে বিএসসি/এমএসসি ডিগ্রি থাকতে হবে;

*দুধের গুণমান নিশ্চিতে দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ঢাকাসহ ৯ জেলায় সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২১ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম