এইচএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটি ‘বিউটি অ্যার্ড স্টাইলিং অ্যাসিস্ট্যান্ট, সেলস ও মার্কেটিং, ই-কমার্স’ পদে কর্মী নিয়োগে ৩ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আড়ং;
পদের নাম: বিউটি অ্যান্ড স্টাইলিং অ্যাসিস্ট্যান্ট, সেলস ও মার্কেটিং, ই-কমার্স;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ডেইলি শপিং বিভাগে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব বোনাস, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়:
কর্মস্থল: বেলকুচি, সিরাজগঞ্জ;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি পাস হতে হবে;
*মডেল বা ব্র্যান্ড ক্যাম্পেইনের জন্য করা পূর্ববর্তী স্টাইলিং ও মেকওভার কাজের দক্ষতা থাকতে হবে;
*ফ্যাশন বা বাণিজ্যিক মেকআপের অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০, আবেদন ২ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম