আকিজ ডেইরি ইনচার্জ নিয়োগ দেবে ৬ জেলায়, আবেদন ২২ আগস্ট পর্যন্ত
জনবল নিয়েগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ ডেইরি লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘চিলিং সেন্টার ইনচার্জ’ পদে ৬ জেলায় কর্মী নিয়োগে ৯ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৯ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ২২ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ডেইরি লিমিটেড;
পদের নাম: চিলিং সেন্টার ইনচার্জ;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: জোনাল ম্যানেজার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ৭০, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: বার্ষিক ইনক্রিমেন্ট, টিএ বিল, মোবাইল বিল, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, যশোর, খুলনা, সাতক্ষীরা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদনের যোগ্যতা—
*ফুড টেকনোলজিতে ডিপ্লোমা অথবা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (এসএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগ) থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২২ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম