০৫ আগস্ট ২০২৬, ১৫:০৭

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৯ আগস্ট পর্যন্ত

অফিস সহকারী নিয়োগে আবেদন চলছে আড়ংয়ে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোশাক প্রস্তুতকারক ও বিপণনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটি আড়ং আউটলেটে ‘অফিস সহকারী’ পদে কর্মী নিয়োগে ২ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: আড়ং;

পদের নাম: অফিস সহকারী, আড়ং আউটলেট;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ডেইলি শপিং বিভাগে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়; 

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: আউটলেটে; 

আরও পড়ুন: জোনাল ম্যানেজার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ৭০, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*অন্যূন এসএসসি পাস হতে হবে;

*সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি কোকোলা ফুড লিমিটেডে, পদ ১৬৩, আবেদন ২০ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৯ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম