জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি কোকোলা ফুড লিমিটেডে, পদ ১৬৩, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোকোলা ফুড প্রোডাকটস্ লিমিটেড। প্রতিষ্ঠানটি ১২ পদে ১৬৩ কর্মী নিয়োগে ৩১ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩১ জুলাই থেকেই শুরু হয়েছেচলবে ২০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: কোকোলা ফুড প্রোডাকটস্ লিমিটেড;
১. পদের নাম: কিউসি অফিসার;
পদসংখ্যা: ১৫টি;
২. পদের নাম: প্রোডাকশন সুপারভাইজার (বিস্কুট, নুডলস, চিপস, মার্শম্যালো);
পদসংখ্যা: ২৫টি;
পদসংখ্যা: ৬টি;
৪. পদের নাম: ট্রেইনি প্রোডাকশন সুপারভাইজার;
পদসংখ্যা: ২৫টি;
৫. পদের নাম: প্যাকিং মেশিন অপারেটর;
পদসংখ্যা: ২০টি;
আরও পড়ুন: ট্রেইনি জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
৬. পদের নাম: পিইটি শিট মেশিন অপারেটর;
পদসংখ্যা: ৫টি;
৭. পদের নাম: রোলার মেশিন অপারেটর;
পদসংখ্যা: ১০টি;
৮. পদের নাম: শ্রিংক লেবেল মেশিন অপারেটর;
পদসংখ্যা: ১০টি;
৯. পদের নাম: বয়লার অপারেটর (১ম/২য় শ্রেণির সনদ);
পদসংখ্যা: ৫টি;
আরও পড়ুন: ঢাকাসহ ৯ জেলায় সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত
১০. পদের নাম: জেনারেটর অপারেটর;
পদসংখ্যা: ৩টি;
১১. পদের নাম: সিকিউরিটি সুপারভাইজার;
পদসংখ্যা: ৯টি;
১২. পদের নাম: সিকিউরিটি গার্ড;
পদসংখ্যা: ৩০টি;
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্ত হবে;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনপত্রের খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'কোকোলা ফুড প্রোডাকস্ লিমিটেড, ইসলাম লজ, বাড়ী নম্বর-১৪, রোড নম্বর-১৬/এ, গুলশান -১, ঢাকা-১২১২' বরাবর সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ আগস্ট ২০২৬;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ৩১ জুলাই ২০২৬, পৃষ্ঠা ৭