০১ আগস্ট ২০২৬, ২১:২২

ডেইলি শপিং বিভাগে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত

আউটলেট ম্যানেজার নিয়োগে আবেদন চলছে প্রাণ গ্রুপে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি ডেইলি শপিং আউটলেটে ‌‘আউটলেট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ৩০ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ২৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ;

পদের নাম: আউটলেট ম্যানেজার;

বিভাগ: ডেইলি শপিং;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ট্রেইনি জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, মোবাইল বিল, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;  

প্রার্থীর বয়স: ন্যূনতম ২২ বছর হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

বিসিএসে সাফল্য পেতে পড়ুন রোড টু বিসিএস

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*আউটলেটের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় দক্ষতা থাকতে হবে; 

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ডিভিশনাল ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবেদন ২০ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৯ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম