ঢাকাসহ ৯ জেলায় সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ’ পদে ২০ কর্মী নিয়োগে ৩০ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ২৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড;
পদের নাম: সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ;
পদসংখ্যা: ২০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: জোনাল ম্যানেজার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ৭০, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২২ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকার আশুলিয়া ও সাভার, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, কক্সবাজার, সুনামগঞ্জ, মৌলভীবাজার, শরীয়তপুর;
কর্মক্ষেত্র: অফিসে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
বিসিএসে সাফল্য পেতে পড়ুন রোড টু বিসিএস
আবেদনের যোগ্যতা—
*স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*ব্র্যান্ডের প্রচারণামূলক কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: শোরুম অডিট বিভাগে নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৯ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম