টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি টোব্যাকো বিভাগে ‘টেরিটরি সেলস অফিসার’ পদে কর্মী নিয়োগে ৩০ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ২৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ;
বিভাগের নাম: টোব্যাকো;
পদের নাম: টেরিটরি সেলস অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ৪৫,০০০ টাকা;
আরও পড়ুন: জোনাল ম্যানেজার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ৭০, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২৪-৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
করপোরেট কমিউনিকেশন যেভাবে করবেন
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৯ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম