২৯ জুলাই ২০২৬, ১৬:০৬

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে ইউএস-বাংলা এয়ারলাইনসে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বেসরকারি এ বিমান সংস্থাটি এইচআর এক্সপ্যাট ম্যানেজমেন্ট বিভাগে ‌‌‌‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ২৮ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস;

পদের নাম: এক্সিকিউটিভ;

বিভাগ: এইচআর এক্সপ্যাট ম্যানেজমেন্ট;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

ঘরে বসে Spoken English শিখুন

অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২ দিন, দুপুরের খাবারের সুবিধা (শতভাগ ভর্তুকিযুক্ত), বিমা সুবিধা, উৎসব বোনাস বছরে ২টি, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়; 

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ১২ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম