কল সেন্টারে এক্সিকিউটিভ নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড। প্রতিষ্ঠানটি সার্ভিস কল সেন্টার বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ২৭ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড;
পদের নাম: এক্সিকিউটিভ;
বিভাগ: সার্ভিস কল সেন্টার;
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে সজীব গ্রুপ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ন্যূনতম ১৮ বছর হতে হবে;
কর্মস্থল: বনশ্রী, ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
করপোরেট জগতে ভালো করতে চাইলে পড়ুন
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*কাস্টমার সার্ভিস, কল সেন্টারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ১২ আগস্ট পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ জুলাই ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম