শোরুম ইনচার্জ নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিকস, পদ ১০, আবেদন ২২ জুলাই পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘শোরুম ইনচার্জ’ পদে ১০ কর্মী নিয়োগে ১৫ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ২২ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড;
পদের নাম: শোরুম ইনচার্জ;
পদসংখ্যা: ১০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ২৫,০০০-৩০,০০০ টাকা;
আরও পড়ুন: এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: শোরুমে;
করপোরেট জগতে ভালো করতে যা জানতে হবে
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*শোরুম পরিচালনায় দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২২ জুলাই ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম