১২ জুলাই ২০২৬, ১৬:৩৮

মীনা বাজার নিয়োগ দেবে চিফ ক্যাশিয়ার, পদ ১৫, আবেদন ৮ আগস্ট পর্যন্ত

চিফ ক্যাশিয়ার নিয়োগে আবেদন চলছে মীনা বাজারে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় সুপারশপ মীনা বাজার। প্রতিষ্ঠানটি আউটলেট অপারেশনস বিভাগে ‘চিফ ক্যাশিয়ার’ পদে ১৫ কর্মী নিয়োগে ৯ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৯ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ৮ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার;

বিভাগের নাম: আউটলেট অপারেশনস;

পদের নাম: চিফ ক্যাশিয়ার;

পদসংখ্যা: ১৫টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৫০, আবেদন ২৩ জুলাই পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২০-৩৫ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আবেদনের যোগ্যতা—

*অ্যাকাউন্টিং/ফিন্যান্সে বিবিএ অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদন ২৮ জুলাই পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৮ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম