০৮ জুলাই ২০২৬, ১৮:৩১

এসকেএফ ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগে ‌‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ৭ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৭ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড;

পদের নাম: এক্সিকিউটিভ; 

বিভাগ: প্রোডাক্ট ডেভেলপমেন্ট;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে ল্যাবএইড হাসপাতাল, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: গাজীপুর; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আবেদনের যোগ্যতা—

*ফার্মেসিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন); 

আরও পড়ুন: লাজ ফার্মা নিয়োগ দেবে হিসাবরক্ষক, আবেদন ২২ জুলাই পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জুলাই ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম