এক্সিকিউটিভ নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশনহাউজ জেন্টল পার্ক। প্রতিষ্ঠানটি মার্চেন্ডাইজার বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ৩ কর্মী নিয়োগে ৬ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জেন্টল পার্ক;
বিভাগের নাম: মার্চেন্ডাইজার;
পদের নাম: এক্সিকিউটিভ;
পদসংখ্যা: ৩টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ৩০,০০০-৪০,০০০ টাকা;
আরও পড়ুন: কল সেন্টার এক্সিকিউটিভ নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রাণ গ্রুপে, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২৮-৩৮ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
আবেদনের যোগ্যতা—
*টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: এক্সিকিউটিভ নিয়োগ দেবে সজীব গ্রুপ, আবেদন ৩০ জুলাই পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ জুলাই ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম