০৭ জুলাই ২০২৬, ১৬:১৩

এসএসসি পাসেই সেলসম্যান নিয়োগ দেবে লোটো, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

সেলসম্যান নিয়োগ দেবে লোটো  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লোটো (এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড)। প্রতিষ্ঠানটি ‌‘সেলসম্যান’ পদে কর্মী নিয়োগে ৬ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: লোটো (এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড); 

পদের নাম: সেলসম্যান;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সেলস কমিশন, বিমা সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস বছরে ২টি, টিএ, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

প্রার্থীর বয়স: ন্যূনতম ১৮ বছর হতে হবে; 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: এক্সিকিউটিভ নিয়োগ দেবে সজীব গ্রুপ, আবেদন ৩০ জুলাই পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*এসএসসি পাস হতে হবে;

*পণ্য বিক্রয়, গ্রাহককে পণ্যের তথ্য প্রদান, পণ্য প্রদর্শন ও সংরক্ষণ নিশ্চিতকরণ, স্টক ব্যবস্থাপনায় সহায়তা ও আউটলেটের সার্বিক কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকতে হবে; 

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৭ জুলাই ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম