২৯ জুন ২০২৬, ১৮:৫৬

এক্সিকিউটিভ নিয়োগ দেবে আনোয়ার গ্রুপ, আবেদন ১০ জুলাই পর্যন্ত

এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি ট্রান্সপোর্ট বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ২৯ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ১০ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ;

বিভাগের নাম: ট্রান্সপোর্ট;

পদের নাম: এক্সিকিউটিভ;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদ ৫০, আবেদন ২৩ জুলাই পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৫-৩০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: মুন্সিগঞ্জ;

আবেদনের যোগ্যতা—

*ম্যানেজমেন্টে বিবিএ ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদন ২৮ জুলাই পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ জুলাই ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম