অভিজ্ঞতা ছাড়াই ১১ জেলায় সেলস অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবেদন ২২ জুলাই পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ’ পদে ২০ কর্মী নিয়োগে ২২ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২২ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ২২ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড;
পদের নাম: সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ;
পদসংখ্যা: ২০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে পাঠাও, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২০-৩০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা (আশুলিয়া, সাভার), গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কক্সবাজার, কুমিল্লা, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, নোয়াখালী, শরীয়তপুর ও সুনামগঞ্জ;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আরও পড়ুন: টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি অথবা এসএসসি পাস হতে হবে;
*মোটরসাইকেল চালনার জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২২ জুলাই ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম