২২ জুন ২০২৬, ২০:১১

জনবল নিয়োগ দেবে পাঠাও, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

১০০ অপারেশন অপারেটর নিয়োগে আবেদন চলছে পাঠাওয়ে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান পাঠাও। প্রতিষ্ঠানটি কুরিয়ার বিভাগে ‘অপারেশন অপারেটর’ পদে ১০০ কর্মী নিয়োগে ২২ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২২ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ২১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পাঠাও;

বিভাগের নাম: কুরিয়ার;

পদের নাম: অপারেশন অপারেটর;

পদসংখ্যা: ১০০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: আরএফএল গ্রুপে বড় নিয়োগ, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ন্যূনতম ১৮ বছর হতে হবে;

কর্মস্থল: নারায়ণগঞ্জ;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: নাবিল গ্রুপ নিয়োগ দেবে টেরিটরি সেলস এক্সিকিউটিভ, পদ ১৫, আবেদন ৩০ জুন পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২১ জুলাই ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম