সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ, আবেদন ৩০ জুন পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রানার গ্রুপ। প্রতিষ্ঠানটি ওয়ারেন্টি বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ২১ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: রানার গ্রুপ;
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ;
বিভাগ: ওয়ারেন্টি;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: আরএফএল গ্রুপে বড় নিয়োগ, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, লভ্যাংশ বোনাস, ভ্রমণ ভাতা, বিমা সুবিধা, পারফরম্যান্স বোনাস, মোবাইল বিল, উৎসব বোনাস, টিএ, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: টঙ্গী, গাজীপুর;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: ক্যাশিয়ার নিয়োগ দেবে মীনা বাজার, আবেদন ৩০ জুন পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে;
*মাইক্রোসফট এক্সেল, রিপোর্টিং ও ইআরপি সিস্টেমে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন ৩০ জুন পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জুন ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম