১৮ জুন ২০২৬, ১৯:৩০

কল সেন্টার এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

কল সেন্টার এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি ‘কল সেন্টার এক্সিকিউটিভ’ পদে ৫ কর্মী নিয়োগে ১৫ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ২২ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি;

পদের নাম: কল সেন্টার এক্সিকিউটিভ;

পদসংখ্যা: ৫টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: আরএফএল গ্রুপে বড় নিয়োগ, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২০-৩০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: মিরপুর, ঢাকা; 

আরও পড়ুন: নাবিল গ্রুপ নিয়োগ দেবে টেরিটরি সেলস এক্সিকিউটিভ, পদ ১৫, আবেদন ৩০ জুন পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২২ জুন ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম