১৬ জুন ২০২৬, ১৭:২৯

অফিসার নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, পদ ২০, আবেদন ৩০ জুন পর্যন্ত

অফিসার নিয়োগে আবেদন চলছে ডিবিএল গ্রুপে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ডিবিএল গ্রুপ। প্রতিষ্ঠানটি প্রোডাকশন বিভাগে ‘অফিসার’ পদে ২০ কর্মী নিয়োগে ১৪ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ডিবিএল গ্রুপ;

বিভাগের নাম: প্রোডাকশন;

পদের নাম: অফিসার;

পদসংখ্যা: ২০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ন্যূনতম ২৫ বছর হতে হবে;

কর্মস্থল: গাজীপুর ও ময়মনসিংহ;

আরও পড়ুন: আরএফএল গ্রুপে বড় নিয়োগ, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জুন ২০২৬;

কাজের ক্ষেত্র, আবদেনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম