এসএসসি পাসেই চাকরি আকিজ গ্রুপে, আবেদন ২২ জুন পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘অপারেটর (লেবেলিং/র্যাপিং/ব্লো মোল্ডিং ও ফিলার)’ পদে কর্মী নিয়োগে ১৪ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ২২ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড;
পদের নাম: অপারেটর (লেবেলিং/র্যাপিং/ব্লো মোল্ডিং অ্যান্ড ফিলার);
বিভাগ: প্রোডাকশন;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: আরএফএল গ্রুপে বড় নিয়োগ, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: ওভারটাইম তা, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ধামরাই, ঢাকা;
কর্মক্ষেত্র: কারখানায়;
আরও পড়ুন: টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদনের যোগ্যতা—
*এসএসসি/এইচএসসি (ভোকেশনাল/বিজ্ঞান) অথবা ট্রেড কোর্স পাস হতে হবে;
*সংশ্লিষ্ট যেকোনো মেশিন (লেবেলিং, র্যাপিং, ব্লো মোল্ডিং বা ফিলার) চালনায় দক্ষ হতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ৫০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২২ জুন ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম