বিনিয়োগ ছাড়াই শিক্ষার্থীদের জন্য ব্যবসার সুযোগ দেবে নবীন ফ্যাশন
দেশের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিতে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঐতিহ্যবাহী পোশাক তৈরি ও বিপণন প্রতিষ্ঠান ‘নবীন ফ্যাশন’। কোনো ধরনের পুঁজি বা বিনিয়োগ ছাড়াই ছাত্র-ছাত্রীদের ব্যবসায় যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
উদ্যোক্তা তৈরীর এই বিশেষ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য ‘উদ্যোক্তা কার্ড’ নামের একটি বিশেষ কার্ড চালু করতে যাচ্ছে নবীন ফ্যাশন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০ জুন থেকে এই উদ্যোক্তা কার্ডের ফরম বিতরণ শুরু হবে। ফরম পূরণ ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে নির্বাচিত উদ্যোক্তারা আগামী ১ জুলাই থেকে সরাসরি মাঠপর্যায়ে ব্যবসায়ী হিসেবে কাজ শুরু করতে পারবেন।
প্রতিষ্ঠানটি জানায়, এই বিশেষ উদ্যোক্তা কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে এবং শুধুমাত্র খেটে খাওয়া ছাত্র-ছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। যেন তারা পড়াশোনার পাশাপাশি সামান্য আয়ের মাধ্যমে নিজেদের সুন্দর জীবন পরিচালনা করতে পারেন এবং ভবিষ্যতে দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।
নবীন ফ্যাশন কর্তৃপক্ষ আরও জানায়, তাদের এ নতুন ‘উদ্যোক্তা কার্ড’ আয়োজনটি প্রতিষ্ঠানের বিদ্যমান ৪৪০টি ‘ইনসাফ এজেন্ট’ থেকে সম্পূর্ণ ভিন্ন ও আলাদা। সুতরাং, এই কার্ডকে ইনসাফ এজেন্টের সাথে তুলনা না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বর্তমানে ৪৪০টি ইনসাফ এজেন্ট নিয়ে নবীন ফ্যাশনের মূল কার্যক্রম সফলভাবে চলমান রয়েছে।
১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এ প্রতিষ্ঠানটির লক্ষ্য— সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে একটি স্বাধীন ও ইনসাফ-ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান উপহার দেওয়া। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের জন্য এই বিনা বিনিয়োগে ব্যবসার সুযোগ নিয়ে এসেছেন তারা।