এসকেএফ ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ১৫ জুন পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওষুধ প্রস্তুতকারক ও বিপণনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটি মেডিকেল অ্যাফেয়ার্স বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ৯ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৯ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড;
পদের নাম: এক্সিকিউটিভ;
বিভাগ: মেডিকেল অ্যাফেয়ার্স;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন এইচএসসি পাসেই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: গণস্বাস্থ্য কেন্দ্র নিয়োগ দেবে সিনিয়র অফিসার, আবেদন ২৪ জুন পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*এমবিবিএস ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: ল্যাবএইড হাসপাতালে চাকরি, কর্মস্থল ঢাকার ধানমন্ডি
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জুন ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম