অপারেটর নিয়োগ দেবে যমুনা ইলেকট্রনিকস, পদ ৩০, আবেদন এইচএসসি পাসেই
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘টেকনিশিয়ান/অপারেটর’ পদে ৩০ কর্মী নিয়োগে ৬ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ২২ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড;
পদের নাম: টেকনিশিয়ান/অপারেটর;
পদসংখ্যা: ৩০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: সরাসরি ভাইভা দিয়ে চাকরি আবুল খায়ের গ্রুপে, পদ ৫০, নেবে প্রাইম অফিসার
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: কালিয়াকৈর, গাজীপুর;
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি অথবা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: আরএফএল গ্রুপে বড় নিয়োগ, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২২ জুন ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষষে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম